Odrissho Porojibi-অদৃশ্য পরজীবি

তাহ্‌সান

1 min read August 13, 2020

Song : Odrissho Porojibi
Singer : Tahsan
Music : Sajid Sarker
Tune : Tahsan & Sajid Sarker
Lyrics : Tahsan Khan

Odrissho Porojibi Song Lyrics In Bengali
গগন বিদারী চিৎকারে আমার
কারো ঘুম ভাঙে না,
প্রহসনের ধরাধামে
আমি কারো করুনার পাত্র না।

নিজেকে মহান প্রতিষ্ঠিত করার দৌড়ে
মন্থর গতি আমার,
আমি জানি আমি কে।

অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
পৃথিবী থাকবে তবু ক্ষুব্ধ,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত।

ভালো খারাপের দলাদলিতে
ধরিত্রী আজ ক্ষুব্ধ,
মানব সভ্যতার ইতিহাস তাই
ইতি টানতে বাধ্য।

সৃষ্টির যদি শ্রেষ্ঠ জীব যদি হয়ে থাকো
শ্রেষ্ঠত্বের প্রমান কিসের অর্জন,
অদৃশ্য পরজীবী আমাকে নয়
তোমার রিপুর দমন প্রয়োজন।

অদৃশ্য পরজীবি বিদায় নেবে সত্তর
পৃথিবী থাকবে তবু ক্ষুব্ধ,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত,
বদলে যাও মানবজাতি
অথবা তুমি বিলুপ্ত ..

https://youtu.be/zstAxX_-VgM

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali তাহ্‌সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *