নদীর যেমন ঝর্ণা আছে

বাংলা গান

1 min read September 6, 2026

নদীর যেমন ঝর্ণা আছে
ঝর্ণার নদী আছে

আমার আছ তুমি শুধু তুমি

বাঁশীর যেমন কৃষ্ণ আছে
কৃষ্ণের বাঁশী আছে
আমার আছ তুমি শুধু তুমি

যতই থাকো দূরে সরে
তোমায় দূরে থাকবো কেন
তোমার আমার মাঝে ওগো
আড়াল তুলে রাখবো কেন

সুখের যেমন দুঃখ আছে
দুঃখের মাঝেও সুখ যে আছে।।

তোমার মধু অভিসারে
চির জনম চলবো আমি
সুরে সুরে গানে গানে
তোমার কথাই বলবো আমি

পথের যেমন পথিক আছে
পথিকের পথে যে আছে।।

আমার আছ তুমি শুধু তুমি।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

1 comment

  1. “তোমার মত অভিসারে…” এখানে “মত” না হয়ে মধু হবে। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *