সেই কবে তোমায় ভেবে

1 min read May 29, 2020

সেই কবে তোমায় ভেবে
ছোট্ট কিছু কথা দিয়ে
নকশী কাঁথা বুনে ছিলাম
কবিতায় রাঙিয়ে
বিবর্ণ হয়ে গেছে

আবর্তিত ব্যথা
কি যে দুঃসহ
এ মন পুড়িয়ে দিয়ে
ফিরে ফিরে আসে
ভাবে নির্মোহ
ভেঙে ভেঙে যায় এ প্রান্তে
বিবর্ণ হয়ে গেছে

অনুভবে রয়েছ
ভাঙা এই হৃদয়ে
ফিরিয়ে নিতে চাই নিজেকে
নিজস্ব আঙিনায়
একান্তে নিরবে
জানি এ সময় ফুরাবে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *