অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

অকুলে ভাসাইয়া তরী ও রইলায় রে লুকাইয়া।।ধু।।
ভবনদীর ঢেউ দেখিয়া ও গুরু প্ৰাণ ওঠে কান্দিয়া।।চি।।
সারে তিন হাত লম্বা তরী বাইনে বাইনে চুয়ায় পানি
নাই কান্ডারী মারি গো ঝুরিয়া।।১।।
কত তরীর ভরা খাইছে মারা
ও নদীর ফাঁকেতে পড়িয়া।।২।।
নদীর নাম কামিনী সাগর উথলিয়া উঠে লওহর
হইলাম পাগল তরঙ্গ দেখিয়া।।৩।।
রাধারমণে কয় ভাঙ্গা তৈরী…
ও তরী কেমনে যাই বাইয়া।।৪।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *