অভিমানী গো আরও একটু থাকো

নূরুল ইসলাম

Lyricist: নূরুল ইসলাম (লাল), Composer: মনসুর আহমেদ, 1 min read September 17, 2026

অভিমানী গো আরও একটু থাকো
চাওয়া-পাওয়ার এই লগনে
একটু না হয় ডাকো, ওগো থাকো ॥

শাওনের ঘনঘটা অধর কোণে
নীরবে নীরবে অনেক কথার জাল যে বোনে
মধুর লাজে জড়িয়ে মিছে মুখটি কেন ঢাকো ॥

কিছু কথা কিছু হাসি না হয় তুমি
ছড়িয়ে ভরিয়ে দিলে আমার স্বপন-ভূমি
এমন করে যেও না ওগো, একটু পাশে রাখো ॥

শহীদ তিতুমীর (২৭ সেপ্টেম্বর ১৯৬৮)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি নূরুল ইসলাম বশীর আহমদ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *