অলিরা গুনগুন গুনগুন গুনগুনিয়ে

আজিজুর রহমান

Lyricist: আজিজুর রহমান, Composer: আজাদ রহমান, 1 min read September 17, 2026

অলিরা গুনগুন গুনগুন গুনগুনিয়ে
বাতাসে রুমঝুম রুমঝুম রুমঝুমিয়ে
কলির কানে গান শুনিয়ে
স্বপনে দোলা দিয়ে যায়।।

মন আজ যারে কাছে পেতে চায়
দূর থেকে ডাকে সে ইশারায়
কাছে কেন আসে না
তবে কি সে আমারে ভালোবাসে না।।

এত ফুল নিয়ে আজ কী করি
বারে বারে তাই ভেবে মরি
কোথায় যাই বলো না
মন যে মানে না, মানে না, মানে না।

আগন্তুক (১ আগস্ট ১৯৬৯)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি আজিজুর রহমান শাহনাজ রহমতউল্লাহ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *