আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া

বাংলা গান

1 min read September 17, 2026

আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া

পরশু ময়না যাইতো গো ঢাক ঢোল বাজাইয়া

ময়নার মা কান্দইন গো ময়না কোলে লইয়া

এত মায়ার ময়না আমরার কেমনে দিয়াম বিয়া?

আরশি পরশি বউ ঝিয়ারী সকলে মিলিয়া

ছাবাল ময়নার গায়ে হলুদ লাগাও না আসিয়া।

আইজ ময়নার গায়ে হলুদ কাইল ময়নার বিয়া

পরশু ময়না যাইতো গো ঢাক ঢোল বাজাইয়া।

ময়নার বাবায় কান্দইন গো ময়না কোলে লইয়া

এত মায়ার ময়না আমরার কেমনে দিয়াম বিয়া?

বন্ধু-বান্ধব ছেলে-মেয়ে সকলে মিলিয়া

ছাবাল ময়নার হাতে মেন্দি লাগাও না আসিয়া।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *