আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

(বিয়ের গান–বাদ্যকর বরণ)

আইলারে বাজনিগুষ্টি বইলা বারবাড়ি।।
শব্দ শুনি জামাইর মায় পাঠাইলা বারবাড়ি।।
ঘর গজে উঠিতে রে জামাইনর মায় দিলা বানা।
বিছানায় বিছাইয়া দিলা জামাইর মার চারখানা।
চাটি দিলা পাটি দিলা আর দিলা গালিচা।
তামাক খাইতে দিলা বেলোয়ারি হুক্কা।।
বালিশ দিলা গির্দ্দিক দিলা চান্দুয়া মশারি
পান খাইতে দিলা নারায়ণগঞ্জী থালি।।
বানা নিলা বাজনিগুষ্টি ঘরাগজে যাইয়া।
রমণ বলে, বিদায় করে জামাই মারে দিয়া।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *