আইলো আইলো আইলো রে

1 min read May 29, 2020

আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে
পাগলা মনে রঙ্গিন চোখে, নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে, হাজার প্রাণের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

লাল পাড়ের ওই শাড়ির আঁচল, আলতা পায়ে খুশির নাচন
ইলশে ভাজা পান্তা খাওয়া, সব বাঁধার আজ খুলছে বাঁধন
পাগলা মনের খুশির ভিড়ে বৈশাখী রঙ লাগলো প্রাণে
আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

গাছের ডালে আমের মুকুল, আকাশ মেঘে সাজলো দুপুর
হালখাতা সব হিসেব শেষে, আসলো বছর নতুন বেশে
এক বাণীতে সব বাঙ্গালি খুশির মেলায় দেশটা হাসে
আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

পাগলা মনে রঙ্গিন চোখে নাগরদোলায় বছর ঘুরে
একতারাটার সুরটা বুকে হাজার প্রাণের বাউল সুরে
দেশটা জুড়ে খুশির ঝড়ে একটা কথাই সবার মনে
আইলো আইলো আইলো রে
রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *