আওল যৌবন শৈশব গেল

বিদ্যাপতি

1 min read September 17, 2026

(শ্রীরাধার বয়ঃসন্ধি)

আওল যৌবন শৈশব গেল ।

চরণচপলতা লোচন লেল ।। ১ ।।

করু দুহু লোচন দূতক কাজ ।

হাস গোপত ভেল উপজল লাজ ।। ২ ।।

অব অনুখণ দেই আঁচরে হাত ।

সগর বচন কহু নত কয়ে মাথ ।। ৩ ।।

কটিক গৌরব পাওল নিতম্ব ।

চলইতে সহচরী কর অবলম্ব ।। ৪ ।।

হম অবধারল শুন বরকান ।

শুনই অব তুহুঁ করহ বিধান ।। ৫ ।।

বিদ্যাপতি কবি ইহ রস জানে ।

রাজা শিবসিংহ লছিমা পরমাণে ।। ৬ ।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali পদাবলী কীর্তন বিদ্যাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *