আকাশে বাতাসে কত সুর ভেসে যায়

তপন সিংহ

Movie: আজব গাঁয়ের আজব কথা Lyricist: তপন সিংহ 1 min read September 17, 2026

আকাশে বাতাসে কত সুর ভেসে যায়

কোন উদাসী কথা বুনে গানে ভাসায় গো |

এ জগতে বাঁচতে যদি চাও—-

চুরি করো, পকেট মারো

ঘুষ খাও, মিথ্যা বলো

ভাল জালিয়াত করে সব ভাগ করে দাও গো |

এ জগতে বাঁচতে যদি চাও—-

এ পথে কি হয়রে সমাধান ?

অনাচারে অনাচার বাড়ে

হিংসাতে হিংসা বাড়ে

কোন উদাসী লিখে যায়রে পাপের কথার হোক অবসান |

এ জগতে হায় সেই বেশি চায়

যার আছে ভুরি ভুরি

আহা মন্ত্রির হস্ত করে সমস্ত

প্রজাদের ধন চুরি

দাদা প্রজাদের ধন চুরি |

হেথা পেটে ভাত নাই

হায় কপালে সিঁদুর গো !

হেথা কোটালমশাই বস্তা ধরে

মন্ত্রিমশাই চুরি করে

মানুষে মানুষে লড়াই করে

ছেলে মেয়ে ধুলোয় পড়ে

মন্ত্রিমশাই লাঠি ধরে রাজত্ব চালায় গো |

এ পথে কি হয় রে সমাধান ?

এমনতর জগৎ রে ভাই তুলনা কোথায় ?

এখন সকাল-সাঁঝে আকাশমাঝে

তারার উদয়, তারার উদয় |

হেথা ঢেউয়ের সাথে বাতাস করে

কত কানাকানিরে, কত কানাকানি !

আর বকুলের মুকুলের কথা

কেউ কখনও জানিরে, কেউ কখনও জানি ?

এ ভুবনের কত কথা আজ

অজানা থেকে যায়রে, অজানা থেকে যায় |

———————-

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি তপন সিংহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *