আগুন ঝরছে কবিতার সংসারে

ভূপেন হাজারিকা

1 min read September 17, 2026

আগুন ঝরছে কবিতার সংসারে

কোকিলের লাশ ছড়ানো পথের ধারে

“কোরাপুট” জ্বলে, “কালাহাণ্ডীর” মাঠ

শিল্পী লেখক নায়ক বন্ধু

. বাড়াও দরদী হাত॥

চোখের সামনে যাবতীয় শোকতাপ

আকাশ এখানে ছড়ায় যে উত্তাপ

কঙ্কাল সে তো মানুষের এক নাম

অনাহারে ভেঙে গেছে জীবনের হাট

শিল্পী লেখক গায়ক বন্ধু

. বাড়াও দরদী হাত॥

ক্ষুধার ভূগোলে লেখা আছে দুটো নাম

শকুনের ঠোঁটে খুঁজে পাবে তার দাম

চোখের জলে কান্নায় ভেজে পথ

বলরাম কাঁদে কাঁদছে জগন্নাথ

শিল্পী লেখক গায়ক বন্ধু

. বাড়াও দরদী হাত॥

গায়ক, তোমার তানপুরা তুলে রাখো

শিল্পী, তোমার রঙের তুলিতে আঁকো

কান পেতে শোনো কাঁদছে সুভদ্রা

রেখে দাও কবি প্রেমের কবিতা পাঠ

শিল্পী লেখক গায়ক বন্ধু

. বাড়াও দরদী হাত॥

. *************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়

সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা

(ওড়িশার খরা-পীড়িত “কোরাপুট” ও “কালাহাণ্ডী”র মানুষদের উদ্দেশে নিবেদিত)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali আধুনিক ভূপেন হাজারিকা শিবদাস বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *