আগুন লাগাইয়া দিলো

1 min read May 28, 2020

আগুন লাগাইয়া দিলো কনে
হাছন রাজার মনে ।
নিভে নার উনো আগুন
জ্বলে দিলো জানে ।

ধপ ধপ করি উঠলো আগুন
ধইলো আমার প্রাণে
সুরমা নদীর জল দিলে
নিভে না সে কেনে ।

লাগাইলো লাগাইলো আগুন
আমার মনমোহনে
বাঁচিনা গো বাঁচি না গো
প্রাণ বন্ধু বিহনে ।

জ্বলিয়া জ্বলিয়া যায়রে আগুন
কিসে নাই মানে ,
বুঝিয়া দ্যাখরে হাছন রাজা
ধইলো না তোর ধনে ।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *