আছি বড় বিপদে মওলা

নাঈম মিয়া

1 min read September 17, 2026

আছি বড় বিপদে মওলা
রক্ষা করো আমায়
আমি কাতরে কাতরে মাওলা
ডাকি গো তোমায়।।

তুমি মাওলা জগতধাত্রী
ওগো তুমি পালনকর্তা
মানুষ জাতি সৃজিলায় সব
মনে তোমার বার্তা
কাঙ্গাল জেনে এই অভাগার
হইয়ো তুমি সহায়।।

মাওলা তোমার লিলা
ওগো শুধু তুমি বুঝো
বিরাজিত থাকো তুমি
এই বিশ্বমাঝো
তুমি মিঠাও সকল আশা
আমি কাঙ্গাল নিরুপায়।।

সুখ নাই মনে মাওলা
ওগো অন্ন যে নাই মোর ঘরে
দয়া করে এলে সামনে
সেবিবো তোমারে
নাঈম যদি যায় নিদানে
তুমি থাকিও সদায়।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান নাঈম মিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *