আজ আমার অন্তরে কি হল গো সই

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আজ আমার অন্তরে কি হল
গো সই!

আজ ঘুমের ঘোরে চাঁদ-গউর হেরে

ও গো, আমি যেন আজ আমি নই।

আজ আমার গউর পদে মন মজিল,

আর কিছু লাগে না ভালো।

সদায়
মনে চিন্তা এই।

আমার সর্বস্ব ধন– ও চাঁদ গৌরাঙ্গ ধন

সে ধন
কিসে পাই গো তাই শুধাই৷

যদি মরি গউর বিচ্ছেদ-বাণে

গউর-নাম শুনাও কানে,

সর্বাঙ্গে লেখ নামের বই।

এই বর দে গো সবে, আমি জন্মে জন্মে যেন

ঐ গউর
পদে দাসী হই।

বন পোড়ে তো সবাই দেখে,

মনের আগুন কেবা দেখে?

আমার
রসরাজ চৈতন্য বৈ।

গোপীর এমনি দশা, ও কি মরণ
দশা

অবোধ লালন রে তোর সে ভাব কই?

———–

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১১০-১১; লালন-গীতিকা, পৃ. ২২৩-২৪

এ গানটিও ভাবসমৃদ্ধ;
পরিমার্জিত ভাষা ও সুশৃঙ্খল পদবন্ধ উচ্চ গীতিকবিতায় উন্নীত করেছে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *