আজ কেন মন উদাসী হয়ে

1 min read May 26, 2020

শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অজরেই নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে।।

কবিতার বই সবে খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে,
জানালার পাশে চাপা মাধবী
বাগান বিলাসী হেনা দুলেছে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে ।।

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেদে চলেছে,
থেমেছে হাসের জলকেলী
পথিকের পায়ে হাটা থেমেছে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে,
শ্রাবনের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝরে নামবে বুঝি শ্রাবনেই ঝরায়ে,
আজ কেন মন উদাসী হয়ে
দূর অজানায় চায় হারাতে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *