আজ দু’জনার দু’টি পথ ওগো

গৌরীপ্রসন্ন মজুমদার

Movie: হারানো সুর Lyricist: গৌরীপ্রসন্ন মজুমদার Composer: হেমন্ত মুখোপাধ্যায় 1 min read September 17, 2026

আজ দু’জনার দু’টি পথ ওগো
দু’টি দিকে গেছে বেঁকে ।
তোমার ও পথ আলোয় ভরানো জানি,
আমার এ পথ আঁধারে আছে যে ঢেকে ।।

সেই শপথের মালা খুলে
আমারে গেছো যে ভুলে ।
তোমারেই তবু দেখি বারে বারে
আজ শুধু দূরে থেকে ।।

আমার এ কূল ছাড়ি,
তব বিস্মরণের খেয়া ভরা পালে
অকূলে দিয়েছি পাড়ি ।

আজ যতোবার দীপ জ্বালি
আলো নয়, পাই কালি ।
এ বেদনা তবু সহি হাসিমুখে
নিজেরে লুকায়ে রেখে ।।

***

—

গান – আজ দু’জনার দু’টি পথ ওগো
লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *