
আজ বসন্তে মস্ত মরশুমে
গায় সে পাধানিসা, ধানি পাদাপা, নিনিধাপা |
গাহে পাপিয়া, পিউ পিউ পিয়া,
কুহু কুহু বলে কালো কোয়েলিয়া,
বুলবুল দিওয়ানা , মানা মানে না—–
গাহে সে পাধানিসা, ধানি পাদাপা, নিনিধাপা |
আগুন লেগেছে ঐ কৃষ্ণচুড়ার গায়ে,
ফাগুন এনেছে গান মৃদু দখিনা বায়ে,
গুন্ গুন্ গুঞ্জরে, ছাড়ি পিঞ্জরে—-
গাহে সে পাধানিসা, ধানি পাদাপা, নিনিধাপা |
——————-
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
