আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব

লতা মঙ্গেশকর

Movie: শঙ্খবেলা Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: সুধীন দাশগুপ্ত 1 min read September 17, 2026

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে
সেই অঙ্গীকারের রাখী পরিয়ে দিতে
কিছু সময় রেখো তোমার হাতে।।

কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা
ছিলো কল্পনা জাল এই প্রাণে বোনা
তার অনুরাগের রাঙা তুলির ছোঁয়া
নাও বুলিয়ে নয়ন পাতে।।

তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে
চির সাথী হয়ে রইব পথে।

তাই যা দেখি আজ সবই ভালো লাগে
এই নতুন গানের সুরে ছন্দ রাগে
কেন দিনের আলোর মতো সহজ হয়ে
এলে আমার গহন রাতে।।

***

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি লতা মঙ্গেশকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *