আজকে তবে মিলে সবে (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান)

রবীন্দ্রনাথ ঠাকুর

Lyricist: রবীন্দ্রনাথ ঠাকুর 1 min read September 17, 2026

আজকে তবে মিলে সবে করব লুটের ভাগ,
এ সব আনতে কত লণ্ডভণ্ড করনু যজ্ঞ-যাগ।
কাজের বেলায় উনি কোথা যে ভাগেন,
ভাগের বেলায় আসেন আগে (আরে দাদা)।
এত বড়ো আস্পর্ধা তোদের, মোরে নিয়ে এ কী হাসি-তামাশা।
এখনি মুণ্ড করিব খণ্ড খবরদার রে খবরদার।
হাঃ হাঃ, ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার!
আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।
এমনি যোদ্ধা উনি, পিঠেতেই দাগ,
তলোয়ারে মরিচা, মুখেতেই রাগ।
আর যে এ-সব সহে না প্রাণে,
নাহি কি তোদের প্রাণের মায়া?
দারুণ রাগে কাঁপিছে অঙ্গ।
কোথা রে লাঠি কোথা রে ঢাল?
হাঃ হাঃ,ভায়া খাপ্পা বড়ো এ কী ব্যাপার।
আজি বুঝিবা বিশ্ব করবে নস্য, এম্‌নি যে আকার।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *