আজি এ নিশি, সখী, সহিত নারি

অতুলপ্রসাদ সেন

1 min read September 17, 2026

আজি এ নিশি, সখী, সহিত নারি,

কেবলই পড়িছে মনে যমুনা বারি।

এমনি সোনার তরী, ভেসেছিল নভোপরি-

নাহিক শ্যামের তরী, নাহি বাঁশিরি।

ছিল গো সেদিন সখী, হেন যামিনী।।

আছে ফুল নাহি মধু, আছে আশা নাহি বঁধু,

আছে নিশা, নাহি শুধু অভিসারী ।

মিলন মধুর নিশি আসিবে না আর;

আজি এ চাঁদিনী ধরা বিরহ বেদনা ভব,

আকাশের গ্রহ তারা শ্যাম ভিখারি।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ভক্তিগীতি অতুলপ্রসাদ সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *