আজি কি আনন্দ রে ভাই, কি আনন্দ

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

আজি কি আনন্দ রে ভাই, কি আনন্দ,
ভক্তবৃন্দ সঙ্গে নাচে গৌরায়,
পঞ্চতত্ত্ব অবতীর্ণ নদীয়ায়।
পঞ্চতত্ত্ব অবতীর্ণ, নদীয়া করেছে ধন্য
পাপীতাপী দুরজনা তাহা হরি গুণ গায়।
গৌরা চান্দ ঐ সুধাকরে সুধা বরিষণ করে
কে পাইয়াছে নামের মালা, তারে শমন দেওয়া দায়।
ভাইবে রাধারমণ বলে,তারে বিদায় দেওয়া দায়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *