আজো মধুর বাঁশরী বাজে

1 min read May 29, 2020

আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
গোধুলী লগনে বুকের মাঝে ।।
মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে

আজো মনে হয় সহসা কখন
জলে ভরা দু’টি ডাগর নয়ন ।।
ক্ষনিকের ভুলে সেই চাঁপা ফুলে
ফেলে ছুটে যাওয়া লাজে
আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে

হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে ।
ম ন কাঁ দে ।। কে-ন
হারানো দিন বুঝি আসিবে না ফিরে
মন কাঁদে কেন স্মৃতির তীরে ।

তবু মাঝে মাঝে আশা জাগে কেন
আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন
গোমতীর তীরে পাতার কুটিরে
আজো সে পথ চাহে সাঝে

আজো মধুর বাঁশরী বাজে
বাজে – মধুর বাঁশরী বাজে
মধুর বাঁশরী বাজে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *