
আ’ট্টিয়া (হাট্টিয়া) যাইতে পন্থে দুলা
রইদে পেরেশান অইলা না রে (হইলা না রে)
বসিয়া জিরান লইলা
চিকন চাম্পার তলে না রে।
চিকন চাম্পা রেণু রে
ঝলকিয়া ঝলকিয়া পড়ে রে
ঝরিয়া পড়ে দামান্দের সে-ও
রঙ্গিন মন দিছেনা রে।
কামার কামার ডাকইন রে
কামারনি আছইন ঘরে রে
এমন কাঠারী বানাইয়া দিবায়
গলায় মিশিয়া যাইত রে।
মাইজী মাইজী ডাকইন রে
মাইজী নি আছইন ঘরে রে
বা’রাইলা মাইজী পাগলিনী বেশে না রে।
খুশির বিদায় দেও গো মাইজী
যাইতাম শ্বশুর দেশে না রে।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
