আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে

অমল মুখোপাধ্যায় ও কোরাস।

Lyricist: অমল মুখোপাধ্যায় Composer: হেমন্ত মুখোপাধ্যায়। 1 min read September 17, 2026

আমরা বাঁধন ছেঁড়ার জয়গানে

নির্মম নির্ভীক উদ্দাম উচ্ছল আমরা,

নেইতো পিছিয়ে যাবার ভয় প্রাণে

দুরন্ত দুর্মদ দুর্বার উচ্ছল, আমরা।

দুঃসাহসের নেশা—

এই যে প্রাণে মেশা,

হারিয়ে যেতেই জানি,

বাঁধন নাহি মানি।

দুর্জয় নির্ভয় চঞ্চল আমরা।

অজানারই ডাকে

ঘরে কি মন থাকে?

চলার নেশায় মাতি,

পথ আমাদের সাথী।

সুন্দর শাশ্বত নির্মল আমরা।

———

‘শেষ পর্যন্ত’ কথাচিত্রের গান।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি অমল মুখোপাধ্যায় ও কোরাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *