আমায় পাগল ক’রবি কবে

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

আমায় পাগল ক’রবি কবে?

মা’ মা বলিতে অবিরত ধারে দু’নয়নে ধারা ববে।।

আমি, হাসব, কাঁদব, আপন মনে, নির্জনে নীরবে;

আমার, পাগল মনের যত কথা মা, তোরি সঙ্গে হবে।।

ওকে বেঁধে রাখ বলে সবাই ছুটবে কলরবে;

থাদের প্রলোভনের চাটুবানী মা, আমার পায়ে, পড়ে রবে।।

তোর কাজে মা ক্ষুধা, তৃষ্ণা, শীতাতপ সব সবে;

আমার প্রাণ রবে তোর চরণ তলে দেহ রবেভবে।।

মা’ মা বলিতে এ অজপা ফুরায়ে যাবে যাবে;

সেদিন পাগলা ছেলে বলে জাপ্টে ধরে

আমায় কোলে তুলে লবে।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *