আমায় সকল রকমে কাঙাল করেছে

রজনীকান্ত সেন

1 min read September 17, 2026

আমায় সকল রকমে কাঙাল করেছে,

গর্ব করিতে চুর ;

যশঃ ও অর্থ, মান ও সাস্থ্য,

সকলি করেছে দূর |

ঐগুলো সব মায়াময় রূপে,

ফেলেছিল মোরে অহমিকা-কূপে,

তাই সব বাধা সরায়ে দয়াল

করেছে দীন আতুর ;

আমায় সকল রকমে কাঙাল করিয়া,

গর্ব করিছে চুর |

তাই, সকল রকমে কাঙ্গাল করিয়া,

গর্ব করিছে চুর |

ভবিতাম, ”আমি লিখি বুঝি বেশ,

আমার সংগীত ভালবাসে দেশ”,

তাই, বুঝিয়া দয়াল ব্যাধি দিল মোরে,

বেদনা দিল প্রচুর ;

আমায় কত না যতনে শিক্ষা দিতেছে,

গর্ব করিতে চুর !

(কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু শয্যায় রচনা করেছিলেন)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali রজনীকান্ত সেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *