আমার আপন খবর আপনার হয় না

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আমার আপন খবর আপনার হয় না।

সে যে আপনারে চিনলে পরে, যায় অচেনারে চেনা।।

সাঁই নিকট থেকে দূরে দেখায়

যেমন কেশের আড়ে পাহাড় লুকায়,

দেখ আ।

আমি ঢাকা দিল্লী হাতড়ে ফিরি

আমার কোলের ঘোটত যায় না।।

সে যে আত্মারূপে কর্তাহরি,

মনে নিষ্ঠা হলেই মিলবে তারি

ঠিকানা।

আর বেদ-বেদান্ত পড়বে যত বাড়বে তত লখ্‌না।।

আমি আমি কে বলে মন,

যে জানে তার চরণ শরণ

লে না।

ফকির লালন বলে,

বেদের গোলে

হলাম চোখ থাকতে কানা।।

———————————

সরলাদেবী, ‘ফকির লালন ও গগন’, ভারতী, ভাদ্র ১৩০২

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *