
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে
ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালবেসে
আমার ক্লান্ত মন,ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর
আমার একলা থাকার সুর
রোদ গাইতো,আমি ভাবতাম তুমি কোথায় কতদূর
আমার বেসুর গীটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালবেসে
অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইত,ছুঁতে চাইতো, তুমি আসবে আর কখন
শ্রান্ত ঘুঘুর ডাক,ধুলো মাখা বইয়ের তাক
যেন বলছে,বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক
————-
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
