আমার দুখের বন্ধু, তোমার কাছে

কাজী নজরুল ইসলাম

Lyricist: কাজী নজরুল ইসলাম 1 min read September 17, 2026

ছায়ানট-কেদারা – একতালা

আমার দুখের বন্ধু, তোমার কাছে

চাইনি তো এ সুখ।

আমিজানিনি তো বুকে পেয়েও

কাঁদবে এমন বুক॥

আমারশাখায় যবে ফোটেনি ফুল

আমি চেয়েছি পথ আশায় আকুল,

আজ ফোটা ফুলে কাঁদে কেন

কুসুম ঝরার দুখ॥

প্রিয়, মিলন-আশায় ছিনু সুখে

ছিলে যবে দূর।

আজ কাছে পেয়ে পরান কাঁদে

বিদায়-ভয়াতুর।

এ-যে অমৃতে গরল মিশা

প্রাণে কেবলই বাড়িছে তৃষা,

আমার স্বর্গে কেন মলিন ধরার

বেদন জাগরূক॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali নজরুল গীতি কাজী নজরুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *