আমার মতে – পুরুষ

1 min read May 29, 2020

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম ….
আমার মতে তোর মতন কেউ নেই !

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায়,
তারও বেশি ধরা পড়ে যায়।

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !

কতবার তোর বাড়ি গিয়ে ফিরে, ফিরে এলাম
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর জানলা দিয়ে গলে’ হলুদ খাম ….
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ নেই !

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *