
আমার মন করে আকুল
আমার প্রাণ করে আকুল
রূপে আমার লি জাতিকুল।
আমি গৃহে যাইতে আর পারি না মাথে ধরে তুল।।
আঁখি ঠারে কয় গো কথা মন করে আকুল
আমি ত্ৰিজগতে আর দেখি না বন্ধের সমতুল।
আমার প্রাণবন্ধুর মুখের হাসি যেমন গোলাপ ফুল
ভাইবে রাধারমণ বলে আমার হইল ভুল
আমি অন্ধের হাতে মানিক অইয়া
পাইলাম না তার কুল।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
