আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে

কুমোদ কান্ত

Lyricist: কুমোদ কান্ত 1 min read September 17, 2026

আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে
কথা বলতাম প্রাণ খুলে সম দুঃখের দুঃখী পেলে।
শুনিলে পাষাণ বিধরে (গলে যায়)
আঁখি যায় ঝরে…

একদিন কালাচাঁদের বাঁশি শ্রবণেতে বসি পাগল করিল মোরে
আমি মুনিয়া বাঁধীর গান হরে নিল মনপ্রাণ
সে যে ঘরে রইতে দিল না রে
আঁখি যায় ঝরে…

একদিন যমুনার কূলে কদম্বেরই তলে আড়ালে হেরিলাম তারে
আমি হেরিয়া নয়ন বাণ আকুল হইল প্রাণ
সে যে কী যেন কী করল আমারে।
আঁখি যায় ঝরে…

একদিন ঘুমের ঘোরে দেখিলাম স্বপনে কালা আমার হিয়ার মাঝারে
ও দীন কুমোদ কান্তের বাণী তুমি শোনো বিনোদিনী
এসব হয় কেবল প্রেমের বিকারে।
আঁখি যায় ঝরে…

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান কুমোদ কান্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *