আমার মনের মানুষের সনে

লালন

Lyricist: লালন 1 min read September 17, 2026

আমার মনের মানুষের সনে।

মিলন হবে কত দিনে।।

চাতকে প্রায় অহর্নিশি

চেয়ে আছি কাল শশী

হব বলে চরণ-দাসী

তা হয় না কপাল গুণে।।

মেঘের বিদ্যুৎ মেঘে যেমন

লুকালে না পায় অন্বেষণ

কালারে হারালাম তেমন

ও রূপ হেরিয়ে স্বপনে।।

যখন ও রূপ স্মরণ হয়

থাকে না লোক-লজ্জা ভয়

অধীন লালন বলে সদায়

প্রেম যে করে সেই জানে।।

————

সুবোধচন্দ্র মজুমদার, ‘গ্রাম্যসাহিত্য’, বঙ্গদর্শন, বৈশাখ ১৩১৬; লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৬৫-৬৬; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৬৬; লালন-গীতিকা, পৃ. ২৪৮-৪৯ ( সঞ্চারীর ৪র্থ চরণে ‘স্বপনে’ স্থলে ‘দর্শনে’ কথান্তর আছে।)

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাউল গান লালনগীতি লালন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *