আমি আবার বলো ভালবাসি

1 min read May 29, 2020

আমি আবার বলো ভালবাসি কেমন কইরা।
আরে ভালবাইসা অন্তর আমার কবেই গেছে মইরা।
আমি আবার বলো …।।

কেমনে জানি চইলা গেল আমার ফাগুন মাস
বুকের ভিতর আগুন দিয়া করলি সর্বনাশ।

ভালবাসার নদীটাকে দিলি চর কইরা।
আরে ভালবাইসা অন্তর আমার কবেই গেছে মইরা।
আমি আবার বলো …।।

এই না চোখের মনি কইরা রাইখ্যা ছিলাম যারে
আপনারে দেখতে সদাই একই অন্তরে।

থাকতে পরান আছি যেমন সাধন করিয়া।
আরে ভালবাইসা অন্তর আমার কবেই গেছে মইরা।
আমি আবার বলো …।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *