
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে গৌর উদয় হইল গো।।ধু।।
সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
যেমন কাঞ্চা সোনা
কলসী ভাসাইয়া জলে চাহিয়া রইলাম গো।
সখী গো–মাইয়ার প্রেমে গিলটি করা রমণীর মন মনোহরা —
মুখে বলে রা -রা-রা চমকে উঠলাম গো।
সখী গো–সাধে সাধে পিরীত করলাম আগা পিছ না ভাবিলাম
এখন আমি ঠেকিলাম বিপাকে গো।
সখী গো–ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
মনে লয় তার সঙ্গে যাইতাম চিরদাসী অইয়া গো।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
