আমি জানলাম রে নিষ্ঠুর কালা

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

আমি জানলাম রে নিষ্ঠুর কালা
তোর পিরিতি।।
আর প্রথম পিরিতি করি,
আইলায় নিতি-নিতি।
ওয়রে, অখন বুঝি করিয়া যারায়
আচম্বিতে ডাকাতি।।
আর কেওরের পিরিত আইসা-যাওয়া,
কেওরের পিরিত নিতি।
ওয়রে, কেওরের পিরিত সোনা-রূপা,
কেও কিনিয়া দেয় ধুতি।।
আর ভাইবে রাধারমণ বলে,
শুন গো যৈবতী;
ওয়রে, ব্ৰজপুরের মাঝে তোমরা
কয়জন আছো সতী।।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *