
আমি জ্বালায় জ্বলিয়া মরি রে বন্ধুয়া
আমি জ্বালায় জুলিয়া মরি রে ॥
ত্যাজিয়া কুলমান
তোমাকে সঁপেছি প্রাণ রে বন্ধুয়া
আমার প্রাণ দিয়া
তোমারে শুধু চাই রে বন্ধুয়া ॥
ছেড়ে যদি যাইবায় তুমি
এই মিনতি করি আমি রে বন্ধুয়া
ভুলিও না তোমার হাতে
ধরি রে বন্ধুয়া ॥
তুমি যাইবায় দূরদেশে
মুই নারী পাগলের বেশে রে বন্ধুয়া
বল আমি ধৈর্য কিসে
ধরি রে বন্ধুয়া ॥
মাথায় হাত রাখিয়া বলো
তুমি যদি আমায় ভালো রে বন্ধুয়া
করিম তার আগে যেন
মরি রে বন্ধুয়া ॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
