
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী
আমি সকল দাগে হব দাগি কলঙ্কভাগী।।
তোমার পথের কাঁটা করব চয়ন
যেথয় তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার
তোমার রাগে অনুরাগী।।
আমি শুচি-আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগি।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
