আমি দেইখে আইলাম তারে গো

রাধারমণ দত্ত

1 min read September 17, 2026

আমি দেইখে আইলাম তারে গো।
জলের ঘাটে নবীন শ্যামরায়
ও তারে দেখলে নয়ন পাশরো না যায়।।
কদম্ব ডালেতে বসি প্ৰাণবন্দে বাজায় বাঁশি।
ও তার বাঁশির সুরে নিল কুলমান গো।
তনুবিদ্যা বিন্দুরেখা প্ৰাণ বন্ধুরে আনি দেখা
ও আমার অঙ্গদিনী সুদেবী কোথায়।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে
আমার নয়ন জলে বুক ভাসিয়া যায়।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান রাধারমণ দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *