আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে

প্রণব রায়

1 min read September 17, 2026

আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে, আমি বনফুল গো
বাসন্তীকার কন্ঠে আমি মালিকা দোদুল গো, আমি বনফুল
বনের পরী আমার সনে খেলতে আসে কুঞ্জবনে
ফুল ফোটানো গান গেয়ে যায়, পাপিয়া বুলবুল গো, আমি বনফুল—
পথিক ভ্রমর শুধায় মোরে, সোনার মেয়ে নাম কি তোর
বলি ফুলের দেশের কন্যা আমি চম্পাবতী নামটি মোর
লতার কোলে চাঁদনীরাতে, বাসর জাগে চাঁদের সাথে
ভোরের বেলা নয়ন কোলে দোলে শিশির দুল গো | আমি বনফুল—

কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – কানন দেবী
ছায়াছবি – উদয়ের পথে

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি প্রণব রায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *