আমি রামরসায়ন পান করে যে মাতাল হয়েছি

পুলক বন্দ্যোপাধ্যায়

Movie: যুগমানব কবীর Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: বিজনবালা ঘোষদস্তিদার 1 min read September 17, 2026

আমি- রামরসায়ন পান করে যে মাতাল হয়েছি ।
এখন- কাপড় বুনবে কে ?
আমি- রামের প্রেমের জীয়ন রসে
সব কিছু কাজ সঁপে দিয়েছি ।।

ও মন- তুই ভেবেছিস কুঁচি দিয়ে
আমি- রেখেছি সব জট্ ছাড়িয়ে
সূতোর- জট ছাড়াবার কুঁচিই বেচে
রস যে খেয়েছি ।।

আমি- তাঁত বুনতে এসে
রামের নেশায় কোথায় গেলাম ভেসে ।

দেখি- নাচছে ‘পোড়েন’ নাচছে ‘তানা’
নাচে- পুরোনো সেই ‘কুঁচি’ খানা
কাজের তাঁতকে ঘিরে নাচছে কবীর
কী রস পিয়েছে ।।

***

গান – আমি রামরসায়ন পান করে যে মাতাল হয়েছি
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali বাংলা ছায়াছবি পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *