
প্রসাদী সুর – একতালা।
আয় মন বেড়াতে যাবি।
কালী-কল্পতরুতলে গিয়া, চারি ফল কুড়ায়ে খাবি॥
প্রবৃত্তি নিবৃত্তি জায়া, তার নিবৃত্তিরে সঙ্গে লবি।
ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্বকথা তায় সুধাবি॥
অশুচি-শুচিকে লয়ে, দিব্য ঘরে কবে শুবি।
যখন দুই সতীনে প্রীতি হবে, তখন শ্যামা মাকে পাবি॥
অহঙ্কার অবিদ্যা তোর, পিতা-মাতায় তাড়ায়ে দিবি।
যদি মোহগর্তে টেনে লয়, ধৈর্য-খুঁটা ধ’রে রবি॥
ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ হেড়ে বেঁধে থুবি।
যদি না মানে নিষেধ তবে জ্ঞান-খড়্গে বলি দিবি॥
প্রথম ভার্যার সন্তানেরে দূরে রইতে বুঝাইবি।
যদি না মানে প্রবোধ, জ্ঞান-সিন্ধুমাঝে ডুবাইবি॥
প্রসাদ বলে এমন হ’লে, কালের কাছে জবাব দিবি।
তবে বাপু! বাছা! বাপের ঠাকুর!
মনের মতন মন হবি॥
আয় মন বেড়াতে যাবি।
কালীকল্পতরুতলে রে চারি ফল কুড়ায়ে খাবি॥
প্রবৃত্তি নিবৃত্তি জায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি।
ওরে বিবেক নামে জ্যেষ্ঠ পুত্র তত্ত্বকথা তায় সুধাবি
অহঙ্কার অবিদ্যা তোর পিতা-মাতায় তাড়িয়ে দিবি
যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য-খোঁটা ধোরে রবি॥
ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ হাড়ে বেঁধে থুবি।
যদি না মানে নিষেধ তবে জ্ঞান-খড়্গে বলি দিবি॥
প্রথম ভার্যার সন্তানের দূরে হোতে বুঝাইবি।
যদি না মানে প্রবোধ জ্ঞান-সিন্ধুমাঝে ডুবাইবি॥
প্রসাদ বলে এমন হোলে কালের কাছে জবাব দিবি
তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতন মন হবি।
আয় মন, বেড়াতে যাবি।
কালী-কল্পতরু-তলে গিয়া চারি ফল কুড়ায়ে খাবি॥
প্রবৃত্তি নিবৃত্তি জায়া, তার নিবৃত্তিরে সঙ্গে ল’বি।
ওরে বিবেক-নামে জ্যেষ্ঠ পুত্র, তত্ত্ব-কথা তায় সুধাবি॥
অশুচি-শুচিকে ল’য়ে, দিব্য ঘরে কবে শুবি।
যখন দুই সতীনে প্রীতি হবে, তখন শ্যামা মাকে পাবি॥
অহঙ্কার অবিদ্যা তোর, পিতামাতায় তাড়ায়ে দিবি।
যদি মোহ-গর্তে টেনে লয়, ধৈর্য-খোঁটা ধ’রে র’বি॥
ধর্মাধর্ম দুটো অজা, তুচ্ছ হাড়ে বেঁধে থুবি।
যদি না মানে নিষেধ, তবে জ্ঞান-খড়্গে বলি দিবি॥
প্রথম ভার্যার সন্তানেরে দূরে র’ইতে বুঝাইবি।
যদি না মানে প্রবোধ, জ্ঞান-সিন্ধুমাঝে ডুবাইবি॥
প্রসাদ বলে, এমন হ’লে, কালের কাছে জবাব দিবি।
তবে বাপু বাছা বাপের ঠাকুর, মনের মতন মন হ’বি॥
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
