আয়না জ্বলে আশিক না জ্বলে গো লিলাই

বাংলা গান

1 min read September 17, 2026

আয়না জ্বলে আশিক না জ্বলে গো লিলাই

জ্বলে মোমের বাতি।

আমি যাইমু ঐ লংকার পারে গো লিলাই

তুমি থাইকো ঘরে।

দিয়া যাইমু ঐ হাতের আংটি গো লিলাই

রাখিও যতনে।

আমার কথা মনে হইলে গো লিলাই

টানদি লইও হাতে।

আয়না জ্বলে আশিক না জ্বলে গো লিলাই

জ্বলে মোমের বাতি।

আমি যাইমু দূর বাণিজ্যে লিলাই

তুমি থাইকো ঘরে।

দিয়া যাইমু মাথার পাগড়ী গো লিলাই

রাখিও যতনে।

আমার কথা মনে হইলে গো লিলাই

টানদি লইও হাতে।

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali গ্রামের বিয়ের গীত বিয়ের গীত মুসলিম বিয়ের গীত সিলেটি বিয়ের গীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *