আর কি আশা পুরিবে আমার

শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

আর কি আশা পুরিবে আমার
দারুণ বিধি হইল বাদি
জানিয়াছি সারাসার ॥

আশা দিয়া প্রেম বাড়াইল
কী দোষে নিরাশ করিল গো
নয়নজলে বুক ভাসাইল
এই ছিল বাসনা তার ॥

সখি আমার উপায় বলো
প্রাণবন্ধুর তালাশে চলো গো
কী আগুন জ্বালাইয়া গেল
কলিজা হইল আঙ্গার ॥

আমি কুলের কলঙ্কিনী
শান্তি নাই দিন রজনী গো
বাকি আছে নিতে প্রাণী
আবদুল করিম পাগেলার ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *