
আর কী হবে রে সাধের জনম আমার
তোমাদের সাথে দেখা হবে কী আর
নাঈম কী করবে বিয়া শূন্যেরও মাঝার
বধূ কী আসবে ঘরে দেখবো মুখ তার।।
এ জনমে কী মিটিবে রে মানব আশা
এ জনমে কী মিটিবে ভালেবাসা
এ জনমে মোর আর না হবে রে
মিলন বন্ধন তোমার আমার।।
এই না জনমের কত হাসি ঠাট্টা
ঘুরির মতন ছি্ড়ে হবে বোকাট্টা
আর না হবে মোদের সুখের আলাপন
সকলের বাড়বে শুধুই দূরাচার।।
এই না জনমের বন্ধু যাহারা
থাকিও পরজনমেতেই সঙ্গী তোমরা
আর কী হবে গো সাধের মানব জনম
নাঈমে কেঁদে কয় বারেবার।।
Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.
