আরে ও সর্বহারার দল

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

আরে ও সর্বহারার দল
ভয় কিরে আর বন্দুক কামান
একযোগে সব চল রে
সর্বহারার দল ॥

ভাই রে ভাই
অর্ধহারে অনাহারে হয়েছি দুর্বল
দিনে দিনে ধনেমানে
হইলাম রসাতল রে ॥

ভাই রে ভাই
যদি থাকি উপবাসী তবু বাই লাঙ্গল
দুঃখের উপরে দুঃখ
বন্যায় নেয় ফসল রে ॥

ভাই রে ভাই
স্বার্থভোগী শোষকদলে করেছে কৌশল
আমাদের প্রাণে মেরে
তাদের চায় মঙ্গল রে ॥

ভাই রে ভাই
ধর্মের ভাওতা দিয়া কত মাথায় ঢালে জল
শিকড় কাটা গাছে কি আর
ধরে কখন ফল রে ॥

ভাই রে ভাই
ধনে হীন মানে হীন শক্তিতে দুর্বল
একতা বিনে আমদের
কী আছে সম্বল রে ॥

ভাই রে ভাই
ভাঙো জালিমের শাসনশোষণ ভাঙো জালিমের বল
করিম বলে প্রতিজ্ঞা করো
দেশের হউক মঙ্গল রে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *