আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে

তরুণ বন্দ্যোপাধ্যায়

Lyricist: পুলক বন্দ্যোপাধ্যায় Composer: প্রশান্ত ভট্টাচার্য 1 min read September 17, 2026

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে,
আল দিয়ে কে গেছে কোথায় জানি না ।
সবুজ ধানের শীষ যে ক’টি ঝরেছে।
শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না ।।

সারস পাখির শঙ্খবরণ পাখাতে–
কে এলো আজ রোদের সোনা মাখাতে ।
গাঙশালিখের দলকে পাগল করেছে।
সে কার মরমের গোপন কথায়– জানি না ।।

জানি না উছলে ওঠা ঝিলের জলে কে দিল ঢেউ
শুধু জানি এই দেশেতে মনের মতো এসেছে কেউ ।

সময় ভুলে ফুটলো কলি অকালে
বটের ছায়া নামলো বুঝি সকালে ।
যার মিতালীর স্বপ্নে হৃদয় ভরেছে
তার রূপটি কেমন আর নামটি কী হায় জানি না ।।

***
গান – আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে
লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali তরুণ বন্দ্যোপাধ্যায় পুলক বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *