আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে

শাহ আব্দুল করিম

Lyricist: শাহ আব্দুল করিম 1 min read September 17, 2026

আল্লাহ গাফুরুর রাহিম নামে ডাকি তোমারে
ক্ষমা করো তুমি আমারে।
ভুল করেছি পদে পদে দরবারে
ক্ষমা করো তুমি আমারে ॥

রিপুর বশে কত করেছি গুনা
কবিরা সগিরা আর জানা-অজানা
করজোড়ে চাহি ফানা নতশিরে–
ক্ষমা করোল তুমি আমারে ॥

দয়া করে তুমি নিজে বলিলা
লা তান্নাতু মির রহমতুল্লা
আশ্বাসবাণী দিলা সবারে–
ক্ষমা করো তুমি আমারে ॥

ইন্নাল্লাহা মাআসোবিরিন রয়েছে বাণী
সবুরেতে মেওয়া ফলে অন্তরে জানি
আবদুল করিম সেই বাণী বিশ্বাস করে–
ক্ষমা করো তুমি আমারে ॥

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান শাহ আব্দুল করিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *