আহা কিবা মহিমা ও রাম নামের কিবা মহিমা

গুরুদাস পাল

1 min read September 17, 2026

. আহা কিবা মহিমা

. ও রাম নামের কিবা মহিমা

. ও রাম নামের কিবা মহিমা

(আমরা) স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীনভাবে থাকি

(আর) খিদের সময় পেটের ভেতর বালিশ ঘুঁজে রাখি

. আহা কিবা মহিমা

. ও রাম নামের……ইত্যাদি

বাচ্চাটা খুব সাচ্ছা ছিল আচ্ছা খিদে ভুলল।

চিল্লে চিল্লে গিল্‌লে কচু, ভবের পটল তুলল।

. আহা কিবা মহিমা

. ও রাম নামের …… ইত্যাদি

এই না হলে স্বাধীন দেশ আর সমাজতন্ত্রের খাঁচা—-

( আমরা ) টের পেয়েছি প্রাণপাখিটা যায়নি ছেড়ে খাঁচা

. আহা কিবা মহিমা

. ও রাম নামের —— ইত্যাদি

বুকটা করে ঢিপিস্ ঢিপিস্ কাজেই বেঁচে আছি

ঠ্যাংটা আছে রাষ্ট্রগাড়ির চাকার কাছাকাছি

. আহা কিবা মহিমা

. ও রাম নামের——— ইত্যাদি

ঘ্যাচাং করে কোন্ ফাঁকেতে হয়তো দেবে চেপ্ টে

স্বাধীন চাকায় অনন্ত কাল——-থাকতে পাব নেপ্ টে

. আহা কিবা মহিমা

. ও রাম নামের——– ইত্যাদি

ওটা তোমার হয়ে যাবে——- ভোটটা মিটে গেলে

অতুল্য বিধান চক্র নয়তো কাঁচা ছেলে |

. আহা কিবা মহিমা

. ও রাম নামের —— ইত্যাদি

( এইতো ) কেমন ধারা দেশটা ছিল, কেমন করে দিল

গরিব লোকের ধুচ্ নি কুলো, সব তো হরে নিল

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ——- ইত্যাদি

( আমরা ) ভাত কাপড়ের কেউ না শুধু মন যোগানোর দাসী

তাইতো এমন সামাজতন্তোর বড্ডো ভালবাসি

. আহা, কিবা মহিমা

. ও রাম নামের ——- ইত্যাদি

( এদের ) মুখেতে অহিংসা বুলি হাতে নারী রক্ত

( কত ) জুচ্চুরিতে হাত পাকায় আর মোটর হাঁকায় ভক্ত

. আহা, কিবা মহিমা

. ও রাম নামের ——- ইত্যাদি

ধুলোবালি পাথর কাঁকর, বিকোয় চালের দরে

ফুটফুটে ওই ছেলেমেয়েরা ফুট্ পাথেতে মরে

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ——– ইত্যাদি

( এরা ) সাতকে করে সতেরো আর নয়কে করে হয়গো

জয় জয় করতে করতে করে দিল ক্ষয় গো

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ———- ইত্যাদি

চীন্ চীন্ করে করে চিনি চাল সাপ্ টায়

গোয়া থেকে সরে ছিল, সালাজারি ঝপটায়

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ———- ইত্যাদি

( যখন ) লক্ষ লক্ষ ‘অবাধ্য’ লোক পড়তে গেল ঝাঁপিয়ে

( এরা ) নিজেদের নামজাহির করে, চাপে পড়ে লাফিয়ে

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ——– ইত্যাদি

বেরুবাড়ি কাঁড়ি কাঁড়ি মানুষের কান্না

মন্ তোরে উড়াইল, ধারে কাছে যান না

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ——- –ইত্যাদি

শান্তিকামী বলে নিজের ঢাকে মারে কাঠি

ডালহৌসিতে চলল গুলি টিয়ারগ্যাস লাঠি

. আহা কিবা মহিমা

. ও রাম নামের————ইত্যাদি

( যখন ) মজুর নামে ধর্মঘটে অভাবের কারণে

পুলিশ এসে প্যাঁদানি দেয় কে কার কথা শোনে

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ——– ইত্যাদি

এই তো সেদিন হিন্দ্ মোটরে বাপ্ রে সে হাম্ লা

সমাজতান্ত্রিক ধাঁচার ঠেলা, পারিস তো কেউ সাম্ লা

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ———ইত্যাদি

জমিন্ দারি এক্কেবারে চড়কগাছে তুলবে

চাষী একটু চাইলে মাটি ( তার ) বুকে গাব্বু খুলবে

. আহা কিবা মহিমা

. ও রাম নামের———- ইত্যাদি

রাম রাজত্বে নক্সা তো আজ দেখ্ তিচি সক্ কোলে

রামায়ণের লেখা, যাচ্ছে উল্ টো কথা বলে

. আহা কিবা মহিমা

. ও রাম নামের ——– ইত্যাদি

কৃষক -মজুর-প্রজা-রাজ আর ওই যে গণতন্ত্র

ওসব বচনগুলি কেবল পকেট মারার যন্ত্র

. আহা কিবা মহিমা——– ইত্যাদি

আগে কি কেউ বুঝত এসব দামি দামি কথা

হবুচন্দ্র রাজার কৃপায় খুলছে এখন মাথা

. আহা কিবা মহিমা

. ও রাম নামের —— ইত্যাদি

এই যাওয়া তো শেষের যাওয়া আর যেতে হবে না

পাঁচ বছরে যাওয়ার মতো কেউ বেঁচে রবে না

. আহা কিবা মহিমা

. ও রাম নামের মহিমা ——-ইত্যাদি

হরিবোল, হরিবোল, হরিবোল বলো ভাই |

————-

গুরুদাস পাল

Lyrics are provided for personal, educational, and non-commercial use. Rights belong to their respective owners. If you represent a rights holder and have a concern, please contact the site owner.

Bengali ফোক গান গুরুদাস পাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *